ছবি সংগৃহীত
সারাদেশ

পাটুরিয়ার পথে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে যানবাহনসহ আংশিক ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহকে উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে বিআইডব্লিউটিএর আরেক উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।

দুই হাজার টনের আমানত শাহ ফেরিটি উদ্ধার করা উদ্ধারকারী জাহাজ হামজার একার পক্ষে সম্ভব নয় বলে এই সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিআইডাব্লিউটিএর মাওয়া উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ওবাদুল করিম।

তিনি জানান, প্রত্যয় জাহাজটি মুন্সিগঞ্জের লৌহজং হয়ে পদ্মা সেতু অতিক্রম করে গন্তব্যে পৌঁছাবে। এক্ষেত্রে পদ্মা সেতুর নিরাপত্তা ও নির্বিঘ্নে জাহাজটি অতিক্রমের জন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। পদ্মার পানির স্তর থেকে সেতুর স্প্যানের উচ্চতা ৬৭ ফিট। অন্যদিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের উচ্চতা ৫৮ ফিট। ফলে জাহাজটি নির্বিঘ্নেই সেতু অতিক্রম করতে পারবে। সেতুর ১৪-১৫ নম্বর পিলারের মাঝ দিয়ে জাহাজটি অতিক্রম করতে পারে।

পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্য ও বিআইডাব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর পন্টুনে নোঙর করে যানবাহন নামানোর সময় ‘শাহ আমানত’ নামে রো রো ফেরিটি হেলে পড়ে আংশিক ডুবে যায়। এতে ফেরিতে থাকা ১৭ পণ্যবাহী ট্রাক ও ১০-১২টি মোটরসাইকেল পানিতে পড়ে যায়।

এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা