সারাদেশ

ট্রাক চাপায় নৌবাহিনীর সদস্য নিহত

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দ্রুত গতির ট্রাকের চাপায় নৌবাহিনীর সদস্যসহ দুই বন্ধু নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা।

শনিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের ১নং খলিপা পট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে ও নৌবাহিনীর সদস্য সাব্বির হোসেন (২৪) ও শহরের মুজিব সড়ক এলাকার হাজী রফিকুলের ছেলে হাসান (২৪)। নিহতরা দুজন বন্ধু।

পুলিশ সূত্রে জানা যায়, নৌবাহিনীর সদস্য সাব্বির হোসেন ও তার বন্ধু হাসান বগুড়া থেকে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জে ফিরছিলেন। তারা ছোনগাছা এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা