ছবি সংগৃহীত
সারাদেশ

ছাত্র অধিকার পরিষদের নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নাজির হোসেন ওরফে ইমরান নাজির (২৬) নামে ছাত্র অধিকার পরিষদের এক কেন্দ্রীয় নেতাকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৩ অক্টোবর) ভোরে তাকে আটক করা হয়।

ইমরান নাজির ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক যুগ্ম-আহ্বায়ক।

দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা জানান, কুমিল্লায় পূজামণ্ডপে হামলার প্রতিবাদে গত মঙ্গলবার নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ইমরান নাজির। স্ট্যাটাস দিয়ে তিনি আত্মগোপনে চলে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইমরান নাজির ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেও জানান তানভীর পাশা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা