সারাদেশ

লালপুরে পুকুরে ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, লালপুর (নাটোর): নাটোরের লালপুর উপজেলার রহিমপুর গ্রামের একটি পুকুরে ডুবে ফয়সাল হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। সে পাবনার ঈশ্বরদী পূর্বপাড়া কলেজ মোড় এলাকার মাকসুদ আলীর ছেলে। মামার বাড়িতে বেড়াতে এসে তার মৃত্যু হয়।

ফয়সালের মামা মাহাদুল ইসলাম জানান, ফয়সাল হোসেন সকালে তার বাড়িতে বেড়াতে আসে। সবার সঙ্গে সে সকালে নাশতা করে। দুপুরে বাড়ির পাশের পুকুরে অন্য ছেলেদের সঙ্গে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে সে সবার অগোচরে পানিতে ডুবে যায়। সে সাঁতার জানত না। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে তাৎক্ষণিক মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানিয়ারা খাতুন বলেন, পানিতে ডুবে যাওয়ার পর ফয়সাল হোসেনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা