ছবি সংগৃহীত
সারাদেশ

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের সমশের আলীর ছেলে তারা মিয়া (৭০) ও কালিয়ান গ্রামের মেফর আলীর ছেলে রুস্তম আলী (৮১) এবং সৈয়দ মোস্তাফিজুর রহমান (৭২) ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারের বাসিন্দা প্রয়াত হোসাইন আহম্মেদের ছেলে।

জানা গেছে, তারা মিয়া ও রুস্তম আলীকে আঠারবাড়ি এলাকা থেকে এবং সৈয়দ মোস্তাফিজুর রহমানকে নগরীর এবিগুহ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এই তিনজনই মুক্তিযোদ্ধের সময় এলাকাটিতে গণহত্যা, অগ্নিসংযোগের মতো অপরাধে যুক্ত ছিলেন। তারা ছাড়াও মোট ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে তারা মিয়া জালিয়াতির মাধ্যমে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভাতা ভোগ করছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ ও ঈশ্বরগঞ্জ থানার ওসি আবদুল কাদের মিয়া জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সংবাদ পাওয়ার পরই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিসউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা