ছবি সংগৃহীত
সারাদেশ

ইঁদুর মেরে পুরস্কার পেলেন ৩ কৃষক

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীতে জেলা পর্যায়ে সর্বাধিক ইঁদুর নিধন করায় তিন কৃষককে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ বিভাগ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মঞ্জুরুল হুদা।

পুরস্কারপ্রাপ্ত কৃষকরা হলেন- জেলা পর্যায়ে সর্বোচ্চ সাত হাজার ইঁদুর নিধনকারী সোনাগাজী উপজেলার দশপাইয়া গ্রামের হোসেন আহাম্মদ, ছয় হাজার ইঁদুর নিধনকারী ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু বক্কর এবং আড়াই হাজার ইঁদুর নিধনকারী ফুলগাজী উপজেলার ধলিয়া গ্রামের আবুল খায়ের ভূঁইয়া।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক তারিক মাহমুদুল ইসলামের সভাপতিত্বে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক মুকুল চন্দ্র রায়, কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক রবিন্দ্র কুমার মজুমদার।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কান্তি সেন বলেন, ২০২০ সালে ইঁদুর নিধন অভিযানের পর মাঠ পর্যায়ের পরিসংখ্যান অনুযায়ী জেলায় এক লাখ ৭০ হাজার ইঁদুর নিধন করা হয়েছে। এরমধ্যে সোনাগাজীতে ৮০ হাজার ৬৭৭, ফেনী সদরে ৪৫ হাজার ২৩০, ফুলগাজীতে ১৫ হাজার ৩৪৫, দাগনভূঞায় ১৩ হাজার ৬১০, পরশুরামে নয় হাজার ৩৪৫ ও ছাগলনাইয়ায় ছয় হাজার ১৫০টি ইঁদুর নিধন করা হয়েছে। ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ সংখ্যক ইঁদুর নিধনকারী তিন কৃষককে বৃহস্পতিবার পুরস্কৃত করা হয়েছে।

সান নিসউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা