ছবি সংগৃহীত
সারাদেশ

হাজীগঞ্জে সংঘর্ষ: ১০ মামলায় আসামি ৫০০০

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ জানিয়েছেন, চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা-সংঘর্ষের ঘটনায় দায়ের করা ১০ মামলায় অজ্ঞাতনামা প্রায় ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন তিনি।

তবে এই মন্দিরে হামলা-সংঘর্ষের ঘটনায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার কথা থাকলেও, সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় চেয়েছে তদন্ত দল। অপরদিকে ঘটনাটি তদন্ত করছে চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিও। ২টি কমিটিই তদন্তে আরও সময় চেয়েছে।

উল্লেখ্য, কুমিল্লার ঘটনার জেরে ১৩ অক্টোবর রাতে হাজীগঞ্জ পৌর এলাকায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। সংঘর্ষের পর পুলিশের গুলিতে ঘটনাস্থলে ৩ জন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ১ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের ডিআইজি আনোয়ার হোসেন।

সান নিসউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা