মৃত্যু
সারাদেশ

প্রেমিকার মৃত্যুতে প্রেমিকের আত্মহত্যাচেষ্টা

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় প্রেমিকের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেন নাহিদা খাতুন (১৮) নামের একজন তরুণী। পরে প্রেমিকার মরদেহ দেখে হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন প্রেমিক জাকারিয়া হাসান (২০)। তার দুই হাঁটু ভেঙে গেছে।

রোববার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।

জাকারিয়া হাসান (২০) কুষ্টিয়া সদরের দহকুলা গ্রামের রুহুল আমিনের ছেলে। আর বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে মারা যাওয়া নাহিদা খাতুন জয়পুরহাটের আক্কেলপুর থানার রায়কালী গ্রামের আক্তার হোসেন বাবুর মেয়ে। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, কিছুদিন আগে ফেসবুকে পরিচয় হয় জাকারিয়া ও নাহিদা খাতুনের। পরিচয় এক পর্যায়ে প্রেমের সস্পর্কে রূপ নেয়। জাকারিয়া রোববার কুষ্টিয়া থেকে বগুড়ায় এসে প্রেমিকার সঙ্গে দেখা করেন।

এক পর্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। নাহিদা বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করার কারণে শহরের বৃন্দাবন পাড়ায় সানজিদা ছাত্রী নিবাসে থাকেন। ছাত্রী নিবাসে ফিরে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পড়ে অসুস্থ হয়ে পড়লে বান্ধবীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, প্রেমিক-প্রেমিকা ঝগড়া করে একজন আত্মহত্যা করেছেন। আরেকজন আত্মহত্যার উদ্দেশ্যে চারতলা থেকে লাফ দিয়ে নিচে পড়লেও প্রাণে বেঁচে গেছেন। নাহিদার মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা