সারাদেশ

মৌলভীবাজারে ২ শিবির নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের পূর্ব সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক জিহাদী বই, লিফলেটসহ দুই শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার।

আটককৃতরা মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার ছাত্রশিবিরের সভাপতি সাব্বির ইসলাম তানভির ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মোঃ বখতিয়ার।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রদ্রোহী ও ধ্বংসাত্মক এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য গোপনে শলাপরামর্শ করছিলো। যে কোন সময় তারা ধ্বংসাত্মক এবং সন্ত্রাসী কার্যক্রম চালাত।

তাদের কাছ থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের জিহাদী বই, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, মোবাইল ফোনসহ ২৬ ধরণের শতাধিক বই উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা