সারাদেশ

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চালক মারা গেছেন। শনিবার (১৬ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে (১৫ অক্টোবর) শুক্রবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই যুবকের আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করে। নিহত চালকের নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি শেরপুরের শ্রীবরদী থানার নয়না গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাইফুল রাজধানীর উত্তরখানের মন্ডা এলাকায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় অটোরিকশা চালাতেন। শুক্রবার সকালে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাত সাড়ে ১০টার দিকে এক নৈশপ্রহরী পূর্বাচল ২৬ নম্বর সেক্টর দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে এক যুবকের গোঙানির শব্দ পান। পরে তিনি এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার।

কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. জাকির হোসেন বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় নিহতের ভাই শাহ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যাত্রী সেজে নির্জন স্থানে নিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা