ইলিশ
সারাদেশ

চাঁদপুরে থেমে নেই মা ইলিশ শিকার

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুরঃ দেশে ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে ৪ অক্টোবর রাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। এরই মধ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় চলছে মা ইলিশ শিকার। প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে এবং দিনের বেলায় প্রকাশ্যে নদীতে নিষিদ্ধ কারেন্টজাল ফেলে ইলিশ শিকার করে যাচ্ছে, সরকারের সুবিধা ভোগকারী কিছু অসাধু জেলেরা।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, 'এক কেজির কম ওজনের ইলিশের হালি ১৫-১৬শ’ টাকা। ১ কেজির বেশি ওজনের ইলিশের হালি ১৮শ’ থেকে ২’ হাজার টাকা।'

'মেঘনায় টাস্কফোর্সের অভিযান থাকলেও বিশাল এই নদী এলাকায় এক শ্রেণির অসাধু জেলে মা’ইলিশ নিধন ও আহরণ বন্ধ করেনি। তারা সুযোগ পেলেই মা’ ইলিশ শিকারে মেতে উঠে শিকারে নামছে।'

স্থানীয়দের অভিযোগ, 'চাঁদপুরের অসাধু কিছু জেলেদের সাথে বাহিরের জেলা থেকে অনেক জেলে এসে ইলিশ শিকারের কাজে যোগ দেয়। '

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিজানের শুরু থেকে এই পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের ১৬১টি অভিযানে ১৫২ জন জেলে আটক হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ৫১টি। জাল জব্দ হয়েছে ৯০.৫৭৯ মিটার। এ ঘটনায় মামলা হয়েছে ৬৫টি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা