সারাদেশ

ট্রেনে পাথর নিক্ষেপে শিশুসহ আহত তিন

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতিকারীদের ছোড়া পাথরের আঘাতে শিশুসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের কুমিল্লার বানাশুয়া এলাকায় পৌঁছালে দুষ্কৃতিকারীরা ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে কেবিনের জানালার গ্লাস ভেঙে পাথর ভেতরে ঢুকে শিশু নুসরাত জাহান মুন (৮) ও কামরুল ইসলামসহ (৫০) তিন যাত্রী আহত হন।

লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছেন। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা