সারাদেশ

ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে যাত্রী আহত

ময়মনসিংহ প্রতিনিধি: ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে এক যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনের আউটার সিগনাল এলাকায় ঘটনাটি ঘটে।

আহত আনোয়ার হোসেন (৫৬) জামালপুরের সরিষাবাড়ির সাতপোয়া এলাকার বাসিন্দা। তিনি সরিষাবাড়ির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে হিসাবরক্ষক।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান জানান, ট্রেনটি গফরগাঁও স্টেশনের আউটার সিগনালে ধীরগতিতে চলছিল। এ সময় পাশের বস্তি থেকে এক যুবক পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই যাত্রী কপালে চোট পেয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা