সারাদেশ

পর্নো ভিডিও সরবরাহ, আটক ৫

নিজস্ব প্রতিনিধি: জয়পুরহাটে পর্নো ভিডিও সরবরাহ করার অভিযোগে ৫ যুবককে আটক র‌্যাব-৫। শহরের পাঁচুরমোড় মসজিদ মার্কেট ও রেলগেট এলাকায় শনিবার (২৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা সদর কড়ইকাদিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তাকিম হোসেন (২৪), বুলুপাড়ার আফজাল হোসেনের ছেলে মো. মহিদুল ইসলাম (৩২), মাস্টারপাড়ার আব্দুল লতিফের ছেলে রাজু মিয়া (৩০), চকগোপাল এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু দারদা (৩৫) ও পলিবাড়ির বাপ্পা বর্মনের ছেলে পার্থ বর্মন (২৩)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, মুঠোফোন ও অন্য ডিভাইসে পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে এ অভিযান চালানো হয়। ৭টি মনিটর, ৭টি সিপিইউ, ৭টি কি-বোর্ড, ৭টি মাউস, ১২টি হার্ড ডিস্কসহ বিভিন্ন ধরনের ২১টি ক্যাবল জব্দ করা হয়েছে। এ সময় ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা