ছবি: সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: জেলার হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক জেলে বজ্রপাতে মারা গেছেন। শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রিয়াজ উদ্দিন। তিনি তমরদ্দি ইউনিয়নের আঠারোবেকী গ্রামের মো. বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রিয়াজসহ তারা চার ভাই মেঘনা নদীতে নৌকা করে বড়শি দিয়ে মাছ শিকারে যান। রাতে বজ্রপাতে রিয়াজসহ সবাই আহত হন।

স্থানীয় লোকেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা