সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেলের ধাক্কায় আলহাজ্ব মো. নাসির উদ্দীন (৭০) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের ঝলঝলি নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সোবহান (৬৮)। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিহত নাসির উদ্দীন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ঝলঝলি গ্রামের মৃত তসর মোহাম্মদের ছেলে ও আহত বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সোবহান উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বালিয়াডাঙ্গীতে ফেরার সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান বৃদ্ধ নাসির উদ্দীনকে পেছন থেকে ধাক্কা দেয়। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনিও রাস্তায় পড়ে গেলে গুরুতর আহত হন। স্থানীয় ফায়ার সার্ভিস বাহিনীকে খবর দিলে ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিমন জানান, বৃদ্ধ নাসির উদ্দীন ঘটনাস্থলেই মারা গেছেন। মুক্তিযোদ্ধা কমান্ডারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার অব্স্থাও আশঙ্কাজনক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা