সারাদেশ

ট্রেনের নিচে কাটা পড়লেন মা-মেয়ে

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরে শিশু সন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন। এতে মা নিহত হলেও তার কন্যাসন্তান গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন-সংলগ্ন কাটাপুল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুণ অর রশিদ।

তিনি জানান, সন্তানসহ এক নারী কাটা পড়ার খবর পান। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার শিশুসন্তান আহত হয়েছে। সন্তানকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তার নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে পড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা