ছবি সংগৃহীত
সারাদেশ

চোরকে উদ্ধারে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে পিটুনিতে আহত সন্দেহভাজন চোরকে উদ্ধার করতে গিয়ে জনতার রোষানলে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

পিটুনির শিকার সন্দেহভাজন চোরের নাম মঞ্জুর মোল্লা। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় এলাকার তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাটাগড় গ্রামের শের আলীর একটি ভ্যান চুরি হয়। পরে সালথা উপজেলার সোনাপুর গ্রাম থেকে মঞ্জুর মোল্লা নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে ধরে বাড়িতে নিয়ে আসেন শের আলীর পরিবারের লোকজন।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মঞ্জুরকে চোর সন্দেহে ধরে নির্যাতন করা হচ্ছে এমন খবর পেয়ে বোয়ালমারীর ডহননগর পুলিশ তদন্ত কেন্দ্রের এক কর্মকর্তা, তিন কনস্টেবল ও গাড়িচালকসহ মোট পাঁচ পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায়। এতে ওই পুলিশ সদস্যরা আহত হন।

ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোক্তার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়। হামলায় পুলিশ সদস্যরা আহত হন। পরে বোয়ালমারী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ভ্যানচোরকে উদ্ধার করে। তিনি আরও বলেন, হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই এলাকার তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সন্দেহভাজন চোরসহ তিনজনকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় আনা হয়েছে। ওই এলাকায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, পুলিশের ওপর হামলাকারীদের আটক করতে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থা...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা অফার

জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার এবং ট্যাল্ক উপাদানযুক্ত অন্যান্য পণ্য...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা