ছবি সংগৃহীত
সারাদেশ

তিস্তা ব্যারাজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজের ১৩ নম্বর গেটে নদী থেকে আজাহারুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজাহারুল ইসলাম পার্শ্ববর্তী নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের মতিরবাজার এলাকার আতিয়ার রহমানের ছেলে।

জানা গেছে, গত রোববার তিন বন্ধুসহ তিস্তা নদীতে সাঁতার কেটে মাছ ধরতে গিয়েছিলেন আজাহারুল ইসলাম। দুই বন্ধু সাঁতরে কিনারায় উঠতে পারলেও আজাহারুল মাঝ নদীতে ডুবে যায়। ঘটনার তিন দিন পর মঙ্গলবার দুপুরে তিস্তা ব্যারাজের ১৩ নং গেটে তার মরদেহ ভেসে ওঠে।

দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা