সারাদেশ

সৈয়দপুরে ভিক্ষুকের টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে শফিক উদ্দিন (১০১) নামে এক ভিক্ষুকের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে জামে মসজিদের ওজুখানার সামনে এ ঘটনা ঘটে। ছিনাতইয়ের শিকার ওই ভিক্ষুকের বাড়ি শহরের হাতীখানা অবাঙ্গালী ক্যাম্পে।

স্থানীয় ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, শফিক উদ্দিন দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। একটি চটের থলে, একটি লাঠি ও টিনের কৌটা নিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করেন। হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষার টাকা চটের থলেতে রাখতেন তিনি। উল্লেখিত সময় টাকার থলেটি এক যুবক তাঁর কাছ থেকে ছিনিয়ে নিয় দ্রæত সটকে পড়ে।

এ সময় তার কাছে থাকা রুটি, চালসহ অন্যান্য সামগ্রীও নিয়ে যায় ছিনতাইকারী। ভিক্ষুক শফিক উদ্দিন বলেন, মসজিদে ওযুখানার সামনে অজ্ঞাত এক যুবক এসে আমার কাছ থেকে টাকার থলে চায়। দিতে না চাইলে সে আমাকে হুমকি দেয়। পরে জোর করে থলেটি ছিনিয়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, অভিযোগ না করায় বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা