সারাদেশ

নদীগর্ভে হারিয়ে গেলো মসজিদটি

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: ঘূর্ণিঝড়ের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় সাতক্ষীরার প্রতাপনগর গ্রামের হাওলাদার বাড়ির বায়তুন নাজাত জামে মসজিদ। ফলে মসজিদটিতে নামাজ আদায় অসম্ভব হয়ে পড়ে। তবে সেখানে নিয়মিত আজান ও নামাজ আদায় করতে সাঁতরে ছুটে যেতেন মসজিদের খতিব ‍ও ইমাম হাফেজ মঈনুর রহমান। কেবল মাথাজেগে দাঁড়িয়ে থাকা সেই মসজিদে পাঁচওয়াক্ত নামাজ আদায় করতেন তিনি। কিন্তু আজ শুক্রবার (৮ অক্টোবর) ভোরে ভাটার টানে ভেঙে পড়েছে সেই মসজিদটি।

মসজিদের ঈমাম মঈনুর রহমান বলেন, ফজরের নামাজের পর মসজিদটি ভেঙে পড়েছে। অবকাঠামো একেবারেই বিলীন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় আম্পানে বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। এরপর এলাবাসী বাঁধটি মেরামত করলেও ঘূর্ণিঝড় ইয়াসের সময় সেটি আবারও ভেঙে মসজিদ প্লাবিত হয়। পানিতে তলিয়ে গেলেও মসজিদের ছাদে আজান ও নামাজ আদায় করতেন ইমাম মঈনুর রহমান।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর সেই ইমামকে নৌকা কিনে দেয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ ছাড়া ইমাম মঈনুরকে গত মঙ্গলবার নৌকার ওপর বিশেষভাবে নির্মিত একটি ভাসমান মসজিদ উপহার দেয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা