সারাদেশ

ইয়ুথ ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় 

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) উপজেলার মহব্বপুর নওজোয়ান ক্লাবে এ কর্মসূচির আয়োজন করেন ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব।

মহব্বতপুর নওজোয়ান ক্লাবের পরিচালনায় ও প্রবাসী রইসুজ্জামানের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সেরা রক্তদাতাকে সনদ প্রদান করা হয়। জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মহব্বতপুর নওজোয়ান ক্লাবের সভাপতি কাজী আব্দুর রশিদ অনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনিরুল ইসলাম মিলন, সদস্য কাজী নইম মোশাররফ, মোস্তফা সারোয়ার, ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সাজিদ হোসেন, সাধারণ সম্পাদক পনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমন ইসলামসহ অন্যান্য সদস্য ও এলাকাবাসী।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা