মৃত্যু
সারাদেশ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটি হল তাওহিদ (৯), বাবা নাহিদ মোল্যা পেশায় একজন মাইক্রো চালক ও তাওহীদ তার একমাত্র ছেলে সন্তান।

ফরিদপুর জেলা যুবলীগের সদস্য মো. দাউদুজ্জামান বলেন, দুপুর দুইটার দিকে খেলাধুলা করতে গিয়ে তাওহিদ বাড়ির পিছনে পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এখন পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডা. আমির হামজা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা