সারাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক: সিলেটে একদিনের সফরে এসে ব্যস্ত সময় কাটিয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল নয়টার দিকে সিলেটে এসে পৌঁছান তিনি।

দিনভর ব্যস্ত সূচিতে ছিলো সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও পরিদর্শন। ব্যস্তদিনের সূচির শেষার্ধ্বে তিনি পরিদর্শন করেন মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘কাউন্সিলর আজাদ ২য় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’।

চমকে দেয়া এই টুর্নামেন্ট দেখে অভিভূত পররাষ্ট্রমন্ত্রী। একপর্যায়ে নিজেই হাতে তুলে নেন র‌্যাকেট। আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কোর্টে নামেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ভিন্ন মাঠে সিলেটের এই দুই জনপ্রিয় জনপ্রতিনিধির অল্প সময়ের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শকরা।

সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এই টুর্নামেন্ট পরিদর্শনে গিয়ে হঠাৎ করেই র‌্যাকেট ফেদার হাতে কোর্টে নেমে পড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মুজিবকোট গায়ে পড়া পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে জুটি বাঁধেন টুর্নামেন্টের আয়োজক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

অপরপ্রান্তে মেয়র আরিফের জুটিতে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। প্রায় ২-৩ মিনিট কোর্টে ব্যাডমিন্টন খেলেন তারা।

এসময় কয়েকবার মেয়র আরিফের কোর্টে ফেদার ফেলে পয়েন্ট কুড়ান পররাষ্ট্রমন্ত্রী। প্রতিপক্ষের ওপর কাউন্সিলর আজাদের স্ম্যাশ শট দেখেও হন আনন্দিত। উদ্বেলিত ছিলেন মেয়র আরিফও। যুবলীগ নেতা মুশফিককে সাথে নিয়ে ভালোই জবাব দিচ্ছিলেন তিনি ।

ব্যাডমিন্টন কোর্টে পররাষ্ট্রমন্ত্রী আর মেয়র আরিফের অল্প সময়ের এই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। তারা করতালি দিয়ে উৎসাহ দেন ব্যাডমিন্টন কোর্টে অপরিচিত এই দুই মুখকে। তবে ব্যস্ত সফরসূচির কারণে ব্যাডমিন্টন কোর্টে বেশিক্ষণ অবস্থান করতে পারেননি ড. মোমেন।

যাওয়ার আগে চার ক্যাটাগরির এই টুর্নামেন্ট দেখে অভিভূত হন পররাষ্ট্রমন্ত্রী। প্রশংসা করেন আয়োজকদের। স্থানীয় ও জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য এ আয়োজন অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা