ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেনসিডিলের বড় বড় চালান সরবরাহ করেন এরা 

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের গাড়ীদহ বাজার এলাকা থেকে ৩৩৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৪ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিয়ারা এলাকার আক্কাছ আলীর ছেলে আশিক বাবু (২৪) এবং একই এলাকার আলম।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-ঢাকা মহাসড়কের ওই এলাকায় বাসস্ট্যান্ডের অস্থায়ী টিকিট কাউন্টারের সামনে মাদক বিরোধী বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে প্রাইভেটকার থেকে ৩৩৮ বোতল ফেনসিডিল, মোবাইল এবং নগদ টাকাসহ আশিক বাবু ও আলমকে গ্রেফতার করে র‌্যাব। জব্দ করা হয় প্রাইভেটকারটিও।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে ফেনসিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা