ছবি: সংগৃহীত
সারাদেশ

বরগুনায় ইলিশ ধরায় ১৪ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দিবাগত রাত চারটার দিকে বঙ্গোপসাগরের নিশানবাড়িয়া-সোনাকাটা মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিলেন ১৪ জন জেলে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোস্টগার্ড ও তালতলী নৌ-পুলিশ।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওসার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক হওয়া চৌদ্দ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশদিন করে কারাদণ্ড দেয় তালতলী উপজেলা প্রশাসন।

এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার মিটার জাল, তিনটি ফিশিংবোট ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে সোমবার (৪ অক্টোবর) সকালে জালগুলো নষ্ট করে দেয়া হয় এবং জব্দ করা ইলিশ গুলো এতিমখানায় দান করা হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

৪-২৫ অক্টোবর মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আইন অমান্যকারীকে জেল-জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা