ছবি: সংগৃহীত
সারাদেশ

পালাতে পারেনি কিশোর বর

মেহেরপুর প্রতিনিধি: উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতি টের পেয়ে বরযাত্রীরা পালিয়ে যান। পালাতে পারেনি ১৬ বছর বয়সী বর নয়ন হোসেন। অবশ্য পরে বিয়ে না করার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।

রোববার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধালা গ্রামে ঘটনাটি ঘটে।

জানা গেছে, কিশোর নয়ন উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। লক্ষ্মীনারায়ণপুর ধালা গ্রামের সাইকেল মিস্ত্রি রাজুর ৭ম শ্রেণি পড়ুয়া মেয়ে আজমিরার (১৪) সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। বিয়ে বাড়ি বরযাত্রীর আগমনে সরগরম ছিল, রান্নাও শেষের দিকে। এ সময় ইউএনও’র গাড়ির শব্দ শুনেই বরকে রেখে পালিয়ে যান বরযাত্রীরা।

ইউএনও মৌসুমী খানমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ভ্রাম্যামাণ আদালত কনের বাবা রাজুকে বাল্যবিবাহ নিরোধ আইনে ২ হাজার টাকা জরিমানা করেন। উভয় পরিবারকে বিয়ে না দেওয়ার জন্য সতর্ক করা হয়। বর নয়নকে বিয়ে না করার শর্তে ছেড়ে দেওয়া হয়।

মৌসুমী খানম বলেন, বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করা হয়েছে। উভয় পরিবারকে বিয়ে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা