ছবি: সংগৃহীত
সারাদেশ

চালকের সিটের পেছনে মিললো ৩৮ কেজি গাঁজা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে ৩৮ কেজি গাঁজা ভর্তি একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।

রোববার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টায় পিকআপটি জব্দ করা হয়।

জানা গেছে, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিউটি করার সময় সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ঢাকাগামী সন্দেহজনক পিকআপটিকে থামার সংকেত দিলে সেটি দ্রুতগতিতে চলে যেতে থাকে। এ সময় হাইওয়ে পুলিশের টহল দলও পিকআপটির পিছু নেয়। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় পৌঁছালে চালক পিকআপটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পিকআপটি তল্লাশি করে চালকের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকানো ১৯ প্যাকেট গাঁজা জব্দ করা হয়। প্রতি প্যাকেটে দুই কেজি করে মোট ৩৮ কেজি গাঁজা রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা