ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলে মাদক মামলায় মিঠু ওরফে মিন্টু নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

রোববার (৩ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান।

জানা গেছে, ২০১২ সালের ৩০ নভেম্বর নড়াইল-যশোর সড়কে সদর উপজেলার চাচড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি বাস থেকে ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মিঠুকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় জেলা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা