ফাইল ছবি
সারাদেশ

বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুরের মিল বাজার এলাকায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী মিল বাজার এলাকার রবিউল ইসলাম (৩২) ও চাপড়াসরঞ্জানী ইউনিয়নের পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৩)।

জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে কয়েকজন যুবক পঞ্চপুকুরের মিল বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে রবিউল ঘটনাস্থলে মারা যান। এ সময় একজন আহত হন। এছাড়া পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম নিহত হন এবং মমিনুর রহমান গুরুতর আহত হন।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অমল চন্দ্র রায় জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হাসপাতালে আসার আগেই মারা যান।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা