ফাইল ছবি
সারাদেশ

বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার কান্দারচর গ্রামে বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (৩ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামের ভোলা সরদারের ছেলে সুন্দর আলী (৬৫), তার নাতি রফিক সরদার (১৪) ও মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৪৬)।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের জানান, বিকেল ৩টার দিকে বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করছিলেন সুন্দর আলী ও ফিক সরদার। একপর্যায়ে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময়ে মোশারফ হোসেন বজ্রপাতে আহত হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথে মারা যান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা