ছবি: সংগৃহীত
সারাদেশ

৩৩ বস্তা ভিজিডির চালসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মাছুলিয়া পূর্বপাড় এলাকা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) ৩৩ বস্তা চালসহ আব্দুর রহমান (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

জানা গেছে, সকাল থেকে তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হয়। এ সময় ভিজিডির চাল পাচার হচ্ছে জানতে পেরে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। পরে ৩৩ বস্তা চালসহ আব্দুর রহমানকে আটক করা হয়।

র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা