মেঘনা
সারাদেশ

মেঘনায় ১৭ জেলে নিয়ে ট্রলারডুবি

নিজস্ব প্রতিনিধি, ভোলাঃ ইলিশ শিকারে গিয়ে ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে ট্রলার ডুবে ১৭ জন জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে চরফ্যাশন উপজেলার ঢালচর সংলগ্ন ভাসানচরের পূর্বে মেঘনা নদীর মোহনায় এফবি মা জননী-২ নামের একটি ট্রলার তলা ফেটে ডুবে যায় বলে জানান স্থানীয় জেলেরা।

মৎস্য ঘাটের আড়ৎ মালিক মোসলেউদ্দিন মাঝি ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করে জানান বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ১৭ জেলে ও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মেলেনি।

নিখোঁজ জেলেরা হলেন- ট্রলার মালিক মহিউদ্দন মাঝি, আমজাদ, দুলাল, শাহজাহান চকিদার, ফরিদুল ইসলাম, ওবায়েদ উল্লাহ, মোসলেউদ্দিন মুছা, নুরনবী, আব্দুল মুনাফ চকিদার, শাহজাহান দালাল, জসিম, নুরে আলম, বেল্লাল হোসেন, জাকির হোসেন, মো. রুবেল। বাকি জেলের নাম-পরিচয় জানা যায়নি।

নিখোঁজ জেলেরা চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা