ইলিশ
সারাদেশ

মোহনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

নিজস্ব প্রতিনিধি, ভোলা: বাংলাদেশের নদনদী থেকে শুরু করে চরফ্যাশনের উপকূলের সাগর মোহনায় এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ। আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে। ইলিশ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞার আগ মুহূর্তে এতো মাছ জালে ধরা পড়ায় খুশি জেলেরা।

ইলিশ মৌসুমের শেষ সময়ে জেলেরা দিনরাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জাল ফেলতে নদীতে যাচ্ছেন। মৌসুমের শেষ সময়ে ইলিশ ধরে দাদনের টাকা পরিশোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

জেলেরা জানান, চলতি বছরেও ১ অক্টোবরের আগেই এসব ইলিশ ডিম ছাড়তে চলে আসছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি গত কয়েক দিন টানা বৃষ্টি থাকায় মেঘনা ও সাগর মোহনায় ইলিশ বিচরণের পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও জানান তারা। আর এ কারণে ঝাঁকের ইলিশ উঠে আসছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন এ অঞ্চলের ইলিশ চ্যানেলে মাছ ধরা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এর পর ১ নভেম্বর থেকে ৬ মাসের জন্য ঝাটকা ধরা আইন বলবৎ থাকবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা