ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীর পরশুরাম সড়কের রানীর হাট এলাকায় ট্রাকচাপায় সৈয়দ তৌফিকুল ইসলাম (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌফিক ফুলগাজী উপজেলার পশ্চিম দরবারপুর গ্রামের সৈয়দ বাড়ির নুরুল আবসারের ছেলে এবং ফেনী সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।

জানা গেছে, বুধবার সকালে প্রাইভেট পড়তে মোটরসাইকেল নিয়ে ফেনী শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তৌফিক। রানীর হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বাবা আবসার জানান, কিছুদিন আগে তৌফিককে শখের বশে মোটরসাইকেলটি কিনে দেয়া হয়। এখন সেই মোটরসাইকেলেই তার প্রাণ গেলো।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা