ছবি: প্রতীকী
সারাদেশ

চলন্ত ট্রেনে ঢিল, হকার আহত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশন এলাকায় তিতাস কমিউটার ট্রেনে ছোড়া ঢিলে জসিম উদ্দিন (৪০) নামে এক হকার আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই হকারের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে আখাউড়ার উদ্দেশ্যে তিতাস কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশনে ঢোকার সময় ট্রেনের ইঞ্জিনের পেছনে দুই নম্বর বগি লক্ষ্য করে বাইরে থেকে ঢিল ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা হকার জসিম আহত হন। পরে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনে ঢিলে আহত হওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রেনে ঢিল ছোড়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সবার সহযোগিতা প্রয়োজন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা