সারাদেশ
সাদার্ন ইউনিভার্সিটি

প্রধানমন্ত্রীর জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সাদার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরে সকাল ১১টায় ফুল ও ঔষধি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ—উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাসহ বিএনসিসি ক্যাডেটরা।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে ফলজ, বনজ, ফুল ও ঔষধিসহ নানা প্রকারের কয়েক হাজার চারা লাগানো হবে বলে জানান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। সবুজ ক্যাম্পাস বিনির্মাণ ও পরিবেশ বাঁচাতে এ উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা