সারাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিআরবিতে উড়ল বেলুন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সিআরবিতে উড়লো শত বেলুন। একশ’ সুবিধাবঞ্চিত শিশু পেলো শিক্ষা উপকরণ ও খাবার। আর সিআরবি রক্ষার আকুতি জানিয়ে স্কুলছাত্রী সুমাইয়া পাঠ করলো প্রধানমন্ত্রীকে লেখা চিঠি।

২৮ সেপ্টেম্বর ব্যক্তিক্রমী এই আয়োজনে চট্টগ্রামের সিআরবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো হাসপাতাল প্রকল্প সিআরবি থেকে সরিয়ে নেয়ার দাবিতে আন্দোলনকারীরা।

স্কুলছাত্রী সুমাইয়া খাতুন তার চিঠিতে লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আপনি আরো অনেক বছর বেঁচে থাকুন। আমরা এ দেশকে সোনার বাংলা হিসেবে দেখতে চাই। আরেকটা অনুরোধ করছি। আমাদের সিআরবিকে আমাদের কাছে ফিরিয়ে দিন। ইতি আপনার সন্তান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নাগরিক সমাজ চট্টগ্রাম সিআরবিতে এই অনুষ্ঠানের আয়োজন করে। একশ সুবিধা বঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়। তাছাড়া সিআরবি রক্ষায় একশো বেলুনে প্রধানমন্ত্রী বরাবর আকাশে চিঠি উড়িয়ে দেওয়া হয়।

নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, শিক্ষক হোসাইন কবির, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, সাবেক ছাত্র নেতা শাহাজান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক কাজী মহসিন, ন্যাপ কেন্দ্রীয় নেতা মিঠুল দাশ গুপ্ত, ১৪ দল নেতা জসিম উদ্দিন বাবুল, শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী, আলাউদ্দিন তাহের, বেলায়ত হোসেন,রাশেদ হাসান, স্বপন মজুমদার, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ, চট্টগ্রাম শিল্প কলার যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন কোহেল,ঋত্বিক নয়ন, হাজী ইব্রাহিম, গোলাম মোস্তফা মুশতাক, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, অ্যাডভোকেট রাশেদুল আলম, রেজাউল আলম রিপন, মোহাম্মদ আইউব, সাবের আহমেদ, আরফাতুল মন্নান ঝিনুক, মহা নগর ছাত্রলীগ নেতা এম আর হৃদয়,কবি মিনু মিত্র, তাপস দে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দিন মামুন। প্রনব চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ,আরফাতুল মান্নান ঝিনুক, মোহাম্মদ মোরশেদুল আলম, মোহাম্মদ আইয়ুব, আওয়ামী লীগ নেতা তাপস দে, সাজ্জদ হোসেন জাফর, অ্যাডভোকেট অনির্বাণ দত্ত, জয়তুন নাথ,শাহারীয়ার তানিম, অ্যাডভোকেট জায়দিদ, মোহাম্মদ সাকিব প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষা সামগ্রী প্রদান করেন বিজয় একাত্তরের সাধারণ সম্পাদক ডা. আর কে দাস রুবেল, খাবার বিতরণ করেন রাশেদুল কাদের সাহিম। গান পরিবেশন করবেন আলাউদ্দিন তাহের, রিয়া দাশ চায়নার পরিচালনায় নৃত্য নিকেতনের ক্ষুদে বন্ধুরা নৃত্য পরিবেশন করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা