ছবি: সংগৃহীত
সারাদেশ

রোকেয়া ভেবেছেন একসঙ্গে দুই টিকা নিতে হয়

মানিকগঞ্জ প্রতিনিধি: জেলার হরিরামপুর উপজেলায় আধা ঘণ্টার ব্যবধানে এক নারীকে দুই ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্রে ঘটনাটি ঘটে।

দুই ডোজ টিকা পাওয়া রোকেয়া বেগম (৪০) মালুচী গ্রামের মো. সাদেক মোল্লার স্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় মানিকগঞ্জের ৬৫ ইউনিয়ন ও দুই পৌরসভায় টিকা দেওয়া হয়।

রোকেয়া জানান, তিনি সকাল ১০টার দিকে ওই অস্থায়ী টিকাদান কেন্দ্রে যান। বেলা ১২টার দিকে এক নারী স্বাস্থ্যকর্মী তার বাঁ হাতে টিকা পুশ করেন। এরপর রোকেয়া আরেক ডোজ নিতে সেখানেই অপেক্ষা করেন। আধা ঘণ্টা পর তার একই হাতে আবার টিকা দেন ওই স্বাস্থ্যকর্মী।

রোকেয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি আতঙ্কে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে তার শারীরিক কোনও সমস্যা দেখা যায়নি।

তিনি বলেন, আমি ভাবছি এক দিনেই দুই টিকা নেওয়া লাগে। তাই আবারও স্বাস্থ্যকর্মীর কাছে যাই, কিন্তু তখন আমারে কিছু না কয়ে আবারও টিকা দিলো। এখন নাকি সমস্যা হইবো, এটাই সবাই কইতেছে। আমার তো ভয় লাগতাছে।

সিভিল সার্জন আনোয়ারুল আমিন বলেন, ভিড়ের মধ্যে হয়তো ভুলে ওই নারীকে দুই ডোজ দেওয়া হয়েছে। ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা