ছবি: সংগৃহীত
সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন, জেলে ১৪ শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বৈশাখী ও রাধানগর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ শ্রমিককে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি ভলগেট মেশিন জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে যমুনা নদীর বৈশাখী ও রাধানগর চর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। সংবাদ পেয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারাদণ্ডের আদেশের পর তাদের থানা হেফাজতে নেয়া হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা