ছবি: সংগৃহীত
সারাদেশ

করোনা টেস্টের আড়াই কোটি টাকা নিয়ে উধাও

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা টেস্টের সার্ভিস চার্জের আড়াই কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, খুলনা জেনারেল হাসপাতালে প্যাথলজি টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন প্রকাশ কুমার। করোনা পরীক্ষার সরকারি সেবা মূল্যের টাকা জমা হতো তার কাছে। তিনি দীর্ঘ দিন ধরে ওই খাতের আড়াই কোটি টাকা আত্মসাৎ করে খুলনায় শো-রুম ও জমি কিনেছেন।

খুলনা জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মুরাদ হোসেন জানান, বৃহস্পতিবার থেকে অফিসে অনুপস্থিত রয়েছেন প্রকাশ কুমার। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা