সারাদেশ

শিবগঞ্জে রিকশা চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রফিকুল ইসলাম (৪০) নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ( ২৭ সেপ্টেম্বর) মনাকষা আনক স্কুলের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিকশা চালক উপজেলার মনাকষা টোকনা গ্রামের সাত্তার আলীর ছেলে। নিহতের ভাতিজা জানান, রোববার রাত ১০টা থেকেই নিখোঁজ ছিল রফিকুল। সকালে স্থানীয় আনক স্কুলের পাশে এক মহিলা মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের জানায়। পরে আমরা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, সকালে মনাকষা আনক স্কুলের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানা-পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহতের গলার নিচে পুরোনো একটি আঘাতের চিহ্ন রয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় মে...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা