সাপ
সারাদেশ

শৈলকুপায় সাপের কামড়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর ও দক্ষিণ মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– রঘুনন্দনপুর গ্রামের আবুল হোসেন জোয়ারদারের ছেলে মোকাদ্দেস হোসেন (৬৫) এবং দক্ষিণ মনোহরপুর গ্রামের আজগার আলির স্ত্রী রোক্সনা বেগম (৪৫)।

মৃত মোকা‘‘দ্দেস হোসেনের ছোট ভাই হাবিবুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে তার ভাই টয়লেটে যান। সেখানে গোখরা সাপ তাকে দংশন করে। প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা ঝাঁড়ফুক করার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাকে সকাল ৮টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. কনক জানান, তার পায়ে দুটি দংশনের চিহ্ন রয়েছে। স্থানীয় কবিরাজ দেখিয়ে রোগীকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা