সারাদেশ

গাজীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় রাফিন পালোয়ান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাফিন জালিসা গ্রামের আশরাফুল পালোয়ান মনিরের ছেলে।

সোমবার ( ২৭ সেপ্টেম্বর) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিসা উত্তরপাড়ায় ফোরকানিয়া মাদ্রাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, সকাল ৬টার দিকে আরবি পড়তে ফোরকানিয়া মাদ্রাসা যাচ্ছিল রাফিন। কালিগঞ্জ-কাপাসিয়া সড়কের পাশে জালিসা উত্তরপাড়া পাঞ্জেগানা জামে মসজিদে ও ফোরকানিয়া যাওয়ার জন্য সড়কটি অতিক্রম করতে গিয়ে ট্রাকের চাপায় তার মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পিছু ধাওয়া করে কালীগঞ্জ থানার আজমতপুর এলাকায় চালকসহ ট্রাকটি জব্দ করে গ্রামবাসী।

এ ব্যাপারে কাপাসিয়া থানা-পুলিশ উপপরিদর্শক মিজানুর রহমান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম জানান, চাঁদপুর ইউনিয়নে ট্রাকের চাপায় একটি ছেলে মারা যাওয়ার খবর পেয়েছি। শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। যদি অভিযোগ দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা