ছবি: সংগৃহীত
সারাদেশ

নিকলীর হাওরে দুই পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি: জেলার নিকলী উপজেলার হাওরের পানিতে দুই পর্যটক গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন কেওড়া গাছতলায় দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ দুই পর্যটক হলেন গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে মো. আলমগীর মিয়া (২০) ও কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের ছেলে রনি মিয়া (২২)। তারা ঢাকায় বসবাস করে পিকআপ ভ্যান চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দুইটি পর্যটক দলে ৫৫/৬০ জন নিকলীর হাওর ঘুরতে আসেন। শুক্রবার বিকেল ৪টার দিকে ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীরপাড়ে কেওড়া গাছতলায় আলমগীর ও রনি গোসল করতে নামেন। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হন তারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে এখনো তাদের খোঁজ মেলেনি।

নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী জানান, রাত ১২টার পর পুলিশের নিরাপত্তার স্বার্থে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা