মৃত্যু
সারাদেশ

ভাইয়ের লাঠির আঘাতে বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে মানসিক প্রতিবন্ধী ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় বোন আজমি আরা (৪২) নিহত হয়েছেন। এ ঘটনার পর মানসিক প্রতিবন্ধী ভাই মোকছেদ আলীকে (২৩) বাড়িতেই শিকলে বেঁধে রাখা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজমি আরা একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী এবং মৃত কোরবান আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, মোকছেদ আলী মানসিক প্রতিবন্ধী হওয়ায় গত ৫ বছর ধরে একই গ্রামে তার বড় বোনের বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। শুক্রবার তাকে গোসল করানোর জন্য বড় বোন আজমি আরা কিছু সময়ের জন্য শিকল খুলে দিয়ে সংসারের কাজ করছিলেন। মোকছেদ আলী এই সুযোগে একটি মোটা লাঠি নিয়ে বড় বোনের মাথায় আঘাত করে।

এতে বড় বোন আজমি আরা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান। এ ঘটনার পর মোকছেদ আলীকে আবারো ওই বাড়িতেই শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। এছাড়াও মোকছেদ আলী মানসিক প্রতিবন্ধী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা