সারাদেশ

ছিনতাইকালে জনতার হাতে ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: শিবগঞ্জে গরু ব্যবসায়ীর নিকট হতে টাকা ছিনতাইকালে ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ও এক অটোচালককে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশের হাতে সোর্পদ করেছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক হওয়া হাসিব আলি (২৩) উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অপরজন অটোচালক রাসেল আলী (২০)। শিবগঞ্জ পৌর এলকার শেখ টোলা মহল্লার। ভুক্তভোগীহলো পাঁকা ইউনিয়নের চরপাঁকা কদমতলা গ্রামের মসফুল হকের ছেলে ঘটনাটি ঘটেছে উজিরপুর ইউনয়নের সাত্তার মোড় এলাকায় সন্ধ্যার ৭টার দিকে।

পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তর্তিপুর পশুরহাটে পালিত গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে উজিরপুর ইউনিয়নের সাত্তার মোড়ে পৌঁছামাত্র কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে ব্যবসায়ী বাহাদুর আলীর (৩০) কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।

এসময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং হাতেনাতে হাসিব ও রাসেলকে ধরে ফেলে এবং বাকিরা পালিয়ে যায়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গরু বিক্রি করা ৫ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইকালে দু'জনকে থানায় আনা হয়েছে এবং মামলা হয়েছে। আটকদের ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা