ছবি: সংগৃহীত
সারাদেশ

ইয়াবা বিক্রির সময় কনস্টেবল গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী পৌরসভার জামতলা এলাকা থেকে ২ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ শহীদুল ইসলাম (২৪) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত শহীদুল ইসলাম নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জামতলা এলাকায় নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। ইয়াবা বিক্রির সময় শহীদুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আরও ইয়াবা আছে বলে স্বীকার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিনোদপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানকালে নারায়ণপুর গ্রামের একটি কবরস্থান থেকে আরও ২ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীতে বিক্রি করতেন শহীদুল ইসলাম।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা