এতিম
সারাদেশ

এতিমদের চাল রক্ষা করলেন যুবক 

নিজস্ব প্রতিনিধি, সাভার: মাদরাসার এতিমদের জন্য গোডাউনে রাখা খাদ্যসামগ্রী থেকে দুই বস্তা চাল চুরি করে পালানোর সময় চোরকে ধাওয়া দেয় যুবক দেলোয়ার হোসেন (২৬)।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া জামিয়া মইনুল ইমলাম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদ্রাসায় দেড় হাজার শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়। আর খাদ্যসামগ্রী রাখা হত একটি কক্ষে। সে কক্ষে ২ চোর চাল সরানোর সময় যুবক দেলোয়ার হোসেন ধাওয়া দিলে ঘটনাস্থলে চোর পালিয়ে যায়।

এ বিষয়ে যুবক দেলোয়ার হোসেন বলেন, ‘রাতের দিকে বাড়ির সামনে হাঁটার সময় দেখি মাদ্রাসার ভেতরে দুইটা ছেলে ঢুকছে। পরে আমি পাশ দিয়ে নেমে দেখতে থাকি তারা কি করে। একপর্যায়ে দেখতে পাই তারা ওই গোডাউনের দরজার খিল ভেঙ্গে ঘরে ঢুকে দুই বস্তা চাল নিয়ে পালাচ্ছে। তখন আমি আমার হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে ওদেরকে ধাওয়া দিলে তারা চাল ফেলে চলে যায়।

এদিকে দেলোয়ারের এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মাদ্রাসাটির শিক্ষক আব্দুল হামিদ। তিনি বলেন, ‘আমিতো ছিলাম না। পরে আমাকে ডেকে আনা হয়। এসে শুনতে পাই চোরেরা দুই বস্তা চাল নিয়ে পালাচ্ছিল। পরে দেলোয়ার এসে তাদেরকে ধাওয়া দিলে চোরেরা চাল ফেলে পালায়।’

তিনি বলেন, ‘এই মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে খাওয়ানো, পড়ানো হয়। এখানে যে খরচ হয় সেটার সংকুলান নানাজনের সহযোগিতা থেকে করে থাকি। এখান থেকে একটা কিছু খোঁয়া যাওয়া মানে এতিমদের পেটে লাথির সমান। তাদেরকে আরও বিপাকে ফেলার সমান। ফলে চুরি যাওয়া থেকে চাল রক্ষা করে দেলোয়ার হোসেন অনেক এতিমের খাবার রক্ষা করলেন।’

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক আরাফাত উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে চুরির বিষয়ে কোন লিখিত অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা