ফাইল ফটো
সারাদেশ

নোয়াখালীর ১৩ ইউপি ও ১ পৌর নির্বাচন আজ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার ৭ ও সুবর্ণচরে ৬ ইউনিয়ন এবং কবিরহাট পৌরসভায় সোমবার (২০ সেপ্টেম্বর) ভোটগ্রহণ করা হবে। এই পৌরসভায় শুধু কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ভোট হবে। বর্তমান মেয়র জহিরুল হক রায়হান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন ও কবিরহাট পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। করোনার কারণে দেশব্যাপী প্রথম ধাপে অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া ও সুর্বণচর উপজেলার ১৩টি ইউনিয়ন ও কবিরহাট পৌরসভায় ভোটগ্রহণের তারিখ পেছানো হয়েছিল।

জানা যায়, হাতিয়া উপজেলায় ৭টি ইউনিয়নে ৮৬টি কেন্দ্রে ১ লাখ ৬৮ হাজার ৫৫৬ ভোটার, সুবর্ণচর উপজেলায় ৬টি ইউনিয়নে ৫৬ কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ৮১৬ ভোটার এবং কবিরহাট পৌরসভায় ৯টি কেন্দ্রে ১৫ হাজার ৪৫১ ভোটার রয়েছেন।

নির্বাচন সুষ্ঠু রাখার লক্ষ্যে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, সোমবার ভোটগ্রহণের জন্য তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনে সহিংসতার কোন আশঙ্কা তিনি দেখছেন না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা